মাদারগঞ্জ প্রতিনিধিঃজামালপুরের মাদারগঞ্জে গৃহবধূ ( ১৯) কে অপহরণ এর পর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষক রতন মন্ডল কে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বাধের উপর থেকে সোমবার দিবাগত রাত ৩ টায় গ্রেফতার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। এ ঘটনায় মাদারগঞ্জ মডেল থানায় অপহরণ ও ধর্ষণ মামলা হয়েছে। থানা সূত্রে জানা গেছে গত ২৯/০৯/২০২০ ইং তারিখে উপজেলার সিধুলী ইউনিয়নের মৌজা হাটি এলাকার শ্বশুর বাড়ী থেকে অপহরণ করা হয়েছিল গৃহবধূকে। তাকে দফায় দফায় ধর্ষণ করে রতন মন্ডল (৩০)।সে জামালপুর সদর উপজেলার পশ্চিম আরংহাটি মৃত আফছার মন্ডলের ছেলে। গত ৩১/১০/২০২০ ইং তারিখে ধর্ষকের কাছ থেকে কৌশলে পালিয়ে তার বাবার ঠিকানা গাজীপুর টঙ্গীতে ফিরে আসে।ভিকটিম তার নিজ এলাকা সুখনগরী আসার পর থানায় মামলা করে।এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক রতনকে মঙ্গলবার বিকালে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে এবং গৃহবধূ কে মেডিকেল এ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মাদারগঞ্জ মডেল থানার এস আই ফারুক আহমেদ।
বুধবার, ৪ নভেম্বর, ২০২০
Author: Sangbadtv24
[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য