শনিবার, ২১ নভেম্বর, ২০২০

তারাকান্দার চাড়িয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান, কোটি টাকার ক্ষতি

 



 

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার চাড়িয়া বাজারে অগ্নিকাণ্ডে
ব্যবসা প্রতিষ্টান ভূস্মিভূত হয়েছে।
জানা গেছে, গত শুক্রবার রাত টায় চাড়িয়া বাজারের শামছুল হক ডিলারের মার্কেটের এক তালাবদ্ধ দোকান থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে



সময় পুরো এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং ৮টি দোকানে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে।
ব্যবসায়ীরা মালামাল সরানোর চেষ্টা করলেও আগুনের লেলিহান শিখার কারণে তা সম্ভব হয়নি।
খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ওখানে যায় এবং কাজ করে।দীর্ঘ সময় কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফুলপুর ফায়ার স্টেশন মাস্টার আব্দুল হালিম জানান, দীর্ঘ চেষ্টার পর আমরা আগুনটি নেভাতে সক্ষম হয়েছি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
চাড়িয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ রুহুল আমিন জানান,অগ্নিকান্ডে টি দোকানে আনুমানিক কোটি টাকা ক্ষতি সাধন হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস অগ্নিকান্ডে ক্ষতিগস্ত বাজার পরিদর্শন করেন।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য