ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ- মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান”এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসন,ভালুকা এর আয়োজনে ও ভালুকা এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহায়তায় ভালুকায় বঙ্গবন্ধু যুবদিবস উদযাপন উপলক্ষ্যে আলােচনা সভা,যুব প্রশিক্ষণ উদ্বোধন ও ঋণের চেক বিতরণ করা হয়েছে। গতকা ১ই নবেম্বর রবিবার সকালে উপজেলা পরিষদের হল রুমে উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকার সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, পৌরসভার মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ডা. সেলিনা রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নঈম উদ্দিন, উমর হায়াৎ খান নঈম, আফতাব মাহবু্ব, মেয়রপ্রার্থী ইন্জিনিয়ার মাসুদ পারভেজ এবং এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর প্রতিনিধি শ্যামল কুমার দাস, উত্তম মণ্ডল ও হীরক গমেজ সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ কর্মকতারা উপস্থিত ছিলেন। এসময় ৪লক্ষ ৪০ হাজার টাকা ৬জনকে ঋণের চেক বিতরণ এবং ৫০ জন যুবকদের যুব প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য