শনিবার, ৭ নভেম্বর, ২০২০

বগুড়ায় বিদেশি পিস্তলসহ চার ব্যক্তি আটক

 বগুড়ায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, বিস্ফোরক, বোমা তৈরীর সরাঞ্জাম এবং দেশি অস্ত্রসহ চার ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতরা নব্য জেএমবির সদস্য বলে দাবি পুলিশের।শনিবার (৭ নভেম্বর) সকালে, জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন গণমাধ্যমকর্মীদের জানান, বড় ধরনের নাশকতার পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকা থেকে জঙ্গিদের একটি দল বগুড়ার শিবগঞ্জ এলাকায় নতুন করে সংগঠিত হওয়ার জন্য মিলিত হচ্ছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল সে অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৬ নভেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার চনিন্ডহারা এলাকা থেকে চারজনকে অস্ত্র-বিস্ফোরকসহ আটক করে। আটককৃতরা নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টায় থাকা জেএমবির সদস্য বলে নিশ্চিত করেন তিনি।

আটককৃতরা হলেন: নব্য জেএমবির আইটি বিষয়ক সদস্য মোহাম্মদ তানভির আবু ইব্রাহীম, যার বাড়ি গোপালগঞ্জে। সংগঠনটির মিডিয়া শাখার প্রধান টাঙ্গাইল জেলার জাকারিয়া জামিল এবং ময়মনসিংহ জেলার সক্রিয় দুই সদস্য আতিকুর রহমান ও আবু সাইদ।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের নব্য জে এমবির সক্রিয় সদস্য হিসেবে স্বীকার করে এবং পরবর্তী কার্যক্রম নির্ধারণ করতেই তারা একত্রিত হয়েছিলো বলে জানিয়েছে। বগুড়ার শিবগঞ্জ থানয় অস্ত্র, বিস্ফোরক ও অস্ত্র আইনে মামলার পর আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ।

সংবাদ সম্মেলনে রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি আব্দুল বাতেন আরো জানান, আটককৃত তানভির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের শিক্ষার্থী।

গেলো জানুয়ারি তার বাড়ি থেকে বিপুল পরিমাণে জিহাদী বই, ইলেক্ট্রনিক সামগ্রী ও ড্রোন তৈরীর সরাঞ্জামাদিসহ তার স্ত্রীকে আটক করা হয়। এ ঘটনায় তানভিরের বিরুদ্ধে মামলাও হয়। এতদিন পালিয়ে থাকার পর তাকে আটক করতে সক্ষম হয় বগুড়া পুলিশ। এঘটনায় আরেক পলাতক আসামি আটককৃত মিডিয়া শাখার প্রধান জামিল মূলত আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত জঙ্গি সংক্রান্ত প্রকাশনাগুলোর অনুবাদ করে অনলাইনে প্রকাশ করতো। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি শাখার শিক্ষার্থী আটককৃত আতিকুর রহমান যুদ্ধের জন্য মধ্যপ্রাচ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো বলেও জানান আব্দুল বাতেন।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য