তারাকান্দায় শশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ
আনোয়ার হোসেন, তারাকান্দা প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পিঠাসুতা গ্রামে
এক সন্তানের জননী পুত্রবধুকে (২০) ধর্ষণের অভিযোগে শশুরের বিরুদ্ধে আজ সোমবার তারাকান্দা থানা মামলা হয়েছে।
ঘটনাটি ঘটে, তারাকান্দা উপজেলার পিঠাসুতা গ্রামে (৫ নভেম্বর)বৃহস্পতিবার রাতে।
জানা গেছে, পিঠাসুতা গ্রামে ১ সন্তানের জননী গৃহবধু (২০) এর স্বামী স্থানীয় স'মিলের শ্রমিক ও বাক প্রতিবন্ধী। সাড়াদিন ও গভীর রাত পর্যন্ত কাজে ব্যস্ত থাকার সুযোগে তার পিতা এবং গৃহবধুর শশুর রহুল আমিন (৫৫) গত বৃহস্পতিবার রাতে ঘরে ঢুকে ধর্ষণ করে। গতকাল সোমবার বিকেলে ধর্ষিতা গৃহবধু বাদী হয়ে শশুর রুহুল আমিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান,ধর্ষিতার
লিখিত অভিযোগ পেয়েছি। আসামী গ্রেপ্তারে পুলিশি জোর তৎপরতা অব্যহত আছে।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য