আজ মঙ্গলবার দুপুর ১.১৮ মিনিটের দিকে কেওয়াটখালি মেইন সরবরাহ লাইনের স্টেশনের বৈদ্যুতিক ট্রান্সফর্মার থেকে এক ভয়াবহ আগুনের সূত্রপাত হয়,ময়মনসিংহ কেওয়াটখালীর ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ গ্রিডের সাবস্টেশনে এই দুর্ঘটনাটি ঘটে।শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় যে ময়মনসিংহের ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩ টি ইউনিট কাজ করে আগুন কে নিয়ন্ত্রণে এনেছে।
এই তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী পরিচালক ইন্দ্রজিত দেবনাথ।
ইন্দ্রজিত দেবনাথ জানান, দুপুর ১.১৮ মিনিটের সময় বিদ্যুতের ট্রান্সফর্মার থেকে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সাভির্সের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।এ ঘটনার পর থেকে ময়মনসিংহের জেলাজুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।খুব দ্রুত গতিতে মেরামতের কাজ করার চেষ্টা অব্যহত থাকলেও সারাদিন বিদ্যুৎ বিহিন থাকতে হতে পারে।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য