জামা কিনে না দেয়ায় অভিমান করে রাজশাহীর বাঘায় এক স্কুল ছাত্রী আত্নহত্যা করেছে। সোমবার রাত ১টার দিকে সনিয়া খাতুন (১৪) গলায় ফাঁস ধিয়ে আত্নহত্যা করেছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। সে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের পালপাড়া গ্রামের আবদুল আওয়ালের মেয়ে ও কালিদাসখালী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা যায় যে, অনেকদিন ধরে মায়ের কাছে নতুন জামার আবদার করে আসছিল। অর্থনৈতিক দৈন্যতার কারণে জামা কিনে দেয়া সম্ভব হয়নি। অবশেষে সেই নতুন জামা না পেয়ে মায়ের উপর অভিমান করে সোমবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
আবদুল আওয়াল বলেন, মেয়েকে সাথে নিয়ে রাতের খাবার খেয়ে নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে মেয়ের শয়ন কক্ষে তীরে সাথে তার মরদেহ ঝুলতে দেখি। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
ওসি নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে কারও কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য