বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২


নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় সিমেন্টবোঝাই ১টি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২ তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর যাত্রীবাহী বাসটি সড়কের ওপর উল্টে যায়। এতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের দোহাজারী ফাঁড়ির পরিদর্শক ইয়াছির আরাফাত জানান, সৌদিয়া পরিবহনের একটি বাস কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে যাচ্ছিল। বার আউলিয়া কলেজের সামনে গেলে বিপরীত দিক থেকে আসা ডায়মন্ড সিমেন্টের একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কা খেয়ে বাসটি রাস্তায় উল্টে পড়ে যায়।
ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে নেমে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যান। আরও ১২ জনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য