যশোর জেলা প্রতিনিধিঃ প্রেমিক পুলিশ অন্য যায় গায় বিয়ে করায়, ফারজানা আক্তার নামে এক নারী পুলিশ, আত্মহত্যা করার চেষ্টা করে,এই ঘটনায় প্রেমিক-প্রেমিকা নারী ও পুরুষ পুলিশের নামে রোববার মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে, যশোর কোতোয়ালি মডেল থানায় এসআই মকলেছুজ্জামান বাদী হয়ে মামলা করেছেন, আটককৃতরা হলেন, যশোর জেলা পুলিশ লাইনের নায়েক নম্বর (২১১২) ঝিনাইদহের শৈলকূপা উপজেলার রতনপুর গ্রামের জহির রায়হানের ছেলে আসিফ জামান এবং ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের আইয়ুব আলীর মেয়ে ও মেহেরপুর পুলিশ লাইনের নায়েক নম্বর (৯৯) ফারজানা আক্তার, মামলা সূত্র মতে, নারী পুলিশ ফারজানার নড়াইলের খবির মন্ডলের সাথে বিয়ে হয়েছে, তিনি লুকিয়ে যশোরের পুলিশ লাইনের নায়েক আসিফ জামানের সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন। তবে সম্প্রতি আসিফ জামান অন্য এক মেয়েকে বিয়ে করেছেন, বিষয়টি শুনতে পেরে ফারজানা গত ১৫ জুলাই বিকেলে মেহেরপুর থেকে যশোরের পালবাড়িতে এসে আসিফের সাথে দেখা করেন, সেখানে আসিফের বিয়ের বিষয়কে কেন্দ্র করে দুইজনের মধ্যে কথাকাটাকাটি হয়, এরপরে ফারাজানা শহরের দড়াটানার দিকে চলে আসেন, ফুটপাত থেকে ইঁদুর মারার ওষুধ কিনে ভৈরব পাড়ের নতুন রাস্তার ওপর দাঁড়িয়ে তা পান করে, এরপর মোবাইল ফোনে বিষ পানের বিষয়টি আসিফকে জানান, আসিফ দ্রুত ফারজানাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন, হাসপাতালের ভর্তি রেজিস্ট্রারে ফারজানাকে স্ত্রী পরিচয় দেয় আসিফ, এই ঘটনায় কোতোয়ালি মডেল থানার এসআই মোখলেছুজ্জামান বাদী হয়ে মামলা করেছেন, তিনি মামলায় উল্লেখ করেছেন, ফারজানা নামে একজন পুলিশ সদস্য কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেছেন, তার পাশে ছিলেন ফারজানার বাবা, মা ও তার স্বামী খবির মন্ডল, পরে তিনি হাসপাতালে রেজিস্ট্রার পর্যলোচনা করে দেখেন ভর্তির সময় ফারজানার স্বামী হিসেবে খবির মন্ডলের পরিবর্তে আসিফের নাম লেখা।
গত ১৮ জুলাই ফারজানা সুস্থ হলে তাকে আটক করা হয়, পাশাপাশি আসিফকেও আটক করে থানায় নেয়া হয়, শনিবার রাতে আত্মহত্যার চেষ্টার ঘটনায় ফারজানা ও প্ররোচনার অভিযোগে আসিফের বিরুদ্ধে মামলা হওয়ার পর রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে, পুলিশের একটি সূত্র মতে, ফারজানা সাত বছর হলো পুলিশে চাকরি করছেন, ৬ বছর আগে নড়াইলে তার বিয়ে হয়, স্বামী খবির মন্ডল বালির ব্যবসা করেন। তাদের কোন সন্তান নেই, আর আসিফ চার বছর হলো পুলিশে চাকরি করছে, আড়াই বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক রয়েছে।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য