নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের কান্দাইল বাসষ্ট্যান্ডে দোকান ঘর তুলা সময় চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলা করে সাতজনকে মারাত্বক ভাবে রক্তাক্ত জখম করেছে বলে সংবাদ পাওয়া গেছে।
মাধবদী থানায় অভিযোগের প্রেক্ষিতে জানাযায়, গত ৮ জুলাই সকাল সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল বাসষ্ট্যান্ডে পৈতৃক জমিতে ঘর নির্মান করতে গেলে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে মাছুম ভুইয়া নামে এক ব্যক্তি।
ঘর মালিক আমিনুল ইসলাম চাঁদা দিতে অস্বীকার করলে একই এলাকার হারিজ ভূইয়ার ছেলে মো: মাসুম ভুইয়া (৩২), ইয়াছিনের ছেলে মুরাদ মিয়া(৩০), মল্লুক চান ভূইয়ার ছেলে শফিক মিয়া(৩৩), আজাহার মিয়ার ছেলে স্বপন মিয়া(৪০), রতন মোল্লার ছেলে জাইদুল, আনার এর ছেলে মাহফুজ(২২) সহ অজ্ঞাতনামা ৫/৬ জনের এক দল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে জলিল, আনোয়ার, রাজিব, ফারুক, হেকিম লায়েজ , রফিকুল ইসলাম রফিক কে মারপিট করে মারাত্বক ভাবে আহত করে।
তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসী রা প্রান নাশের হুমকি দিয়ে চলে যায়। বর্তমানে আমিনুল ইসলাম ও তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। আবারো যে কোন সময় সন্ত্রাসী হামলা করতে এইভয়ে।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য