শনিবার, ৪ জুলাই, ২০২০

মুগদা হাসপাতালের সেই দুই আনসার প্রত্যাহার


গীর স্বজন ও সাংবাদিকদের মারধর করার সঙ্গে জড়িত থাকা দুই আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের প্রত্যাহার করে জোন কমান্ডারের অফিসে সংযুক্ত করা হয়েছে। গতকাল শনিবার আনসার বাহিনীর উপপরিচালক মেহেনাজ তাবাসসুম রেবিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এই আনসার কর্মকর্তা বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্তের কথা আনসার সদস্যরা রোগী ও স্বজনদের জানিয়েছিল। তখন উভয়ের উত্ত্যক্ত বাক্যবিনিময়ের পর এই ঘটনাটি ঘটে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
গত শুক্রবার মুগদা জেনারেল হাসপাতালের সামনে ক্যান্সার আক্রান্ত এক মা তার ছেলে শাওনকে নিয়ে কোভিড-১৯ পরীক্ষা করাতে আসেন। ৪০ জনের নমুনা নেওয়ার কথা থাকলেও ৩৪ জনের নমুনা নেওয়ার পর আর টিকিট না দিয়ে সেদিনের কাজ আনসারের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে আনসারদের সঙ্গে শাওনের উত্ত্যক্ত বাক্যবিনিময় হয়। সেই ছবি সাংবাদিকরা তুলতে গেলে তাদের ওপরও আনসার সদস্যরা চড়াও হয়।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য