বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

প্রেমিককে নিয়ে স্বামীকে গলা কেটে হত্যা করল স্ত্রী

পঞ্চগড়ে কাজের কথা বলে ডেকে নিয়ে প্রেমিককে সঙ্গে নিয়ে এক স্ত্রী তার স্বামীকে গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোরে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এলাকায় এ ঘটনা ঘটে। 
নিহত ব্যক্তির নাম জহুর আলী (৬৫)। তার বাড়ি আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের গাঠিয়াপাড়া এলাকায়। অভিযুক্তরা হলেন- জহুর আলীর দ্বিতীয় স্ত্রী জাহেদা বেগম (৪৫) ও তার প্রেমিক ইদ্রিস আলী (৫০)। 
 নিহতের পরিবার ও পুলিশ জানায়, জহুর আলীর দ্বিতীয় স্ত্রী জাহেদা বেগমের সঙ্গে আটোয়ারী উপজেলার সাতখামার এলাকার ইদ্রিস আলীর গোপনে প্রেম চলছিল। করোনা পরিস্থিতিতে বেকার হয়ে পড়েন জহুর আলী। বুধবার ইদ্রিস কৌশলে জাহেদা ও জহুর আলীকে পাথর ভাঙার কাজ দেওয়ার কথা বলে বাংলাবান্ধায় নিয়ে যান। সেখানে হকিকুল ইসলামের একটি ঘর ভাড়া নেয় তারা। ওই ঘরে অন্য শ্রমিকরাও ভাড়া থাকেন। বৃহস্পতিবার ভোরে জহুর আলী তার স্ত্রী ও ইদ্রিসকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে জহুর আলীর গলায় ছুরি চালিয়ে দিয়ে পালিয়ে যান ইদ্রিস ও জাহেদা। জহুর আলীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। এ সময় স্থানীয় এক ব্যক্তি ভিডিও ধারণ করে। ওই ভিডিওতে স্ত্রী জাহেদা ও তার প্রেমিক ইদ্রিস তার গলায় ছুরি চালিয়ে পালিয়ে গেছে বলে জানান জহুর। পরে স্থানীয়রা তাকে প্রথমে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ চৌধুরী বলেন, 'পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। আমরা ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযানও অব্যাহত রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।'

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য