বুধবার, ২২ জুলাই, ২০২০

চাঁদপুরে করোনা আক্রান্ত বেড়ে ১৫৩৭, মৃত ৭১


সিরাজগঞ্জের বেলকুচিতে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে তুহিন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার ভোরে পুলিশ উপজেলার বড়ধুল ইউনিয়নের দুর্গম চরাঞ্চল কীর্তিখোলা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করেন। তুহিন বড়ধূল ইউনিয়ের বড়ধূল গ্রামের আবুল কাশেমের ছেলে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহা উদ্দিন ফারুকী জানান, বেশ কিছুদিন আগে কীর্তিখোলা গ্রামের আব্দুল হাই ও তার ছেলেরা তুহিনের কাছ থেকে ৭০ হাজার টাকা দাদন নিয়েছিলেন। টাকা পরিশোধের জন্য তাদের কয়েকদিন ধরেই তাগাদা দিচ্ছিন তুহিন। মঙ্গলবার রাতে তুহিনকে টাকা ফেরত দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যান আব্দুল হাই। পরে রাতেই তাকে কুপিয়ে হত্যা করা হয়। সকালে আব্দুল হাইয়ের বাড়ির পেছন থেকে তুহিনের লাশ উদ্ধার করা হয়েছে
তিনি আরও জানান, ঘটনার পর থেকে আব্দুল হাই ও তার ছেলেরা পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলার মামলা দায়ের করা হয়েছে। 

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য