রবিবার, ২৬ জুলাই, ২০২০

ভালুকায় পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু


ভালুকায় পুকুরে ডুবে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো—ওই এলাকার আবদুল হাই-এর মেয়ে মিনহা (২) ও সিনহা (৪)।
সূত্র জানায়, শনিবার বিকালে ওই দুই শিশু খেলা করার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির পর এক প্রতিবেশি পুকুরে মিনহার লাশ ভাসতে দেখে। পরে মিনহার লাশ উঠানোর পর সিনহাকে পুকুরে খুঁজতে থাকলে তার বাবার পায়ে লেগে লাশ পানিতে ভেসে উঠে। 
পরে রাতে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে বলে জানিয়েছেন নিহতের চাচা ডাকাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সাইদ।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য