শুক্রবার, ৩ জুলাই, ২০২০

রংপুরের পীরগাছা উপজেলায় নিখোঁজের পর পুকুরে মিলল পুলিশ কর্মকর্তার স্ত্রীর লাশ


রংপুরের পীরগাছা উপজেলায় নিখোঁজের ২০ ঘণ্টা পর পুকুর থেকে আকলিমা বেগম নামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সদর ইউনিয়নের অনন্তরাম গ্রামের বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আকলিমা ঢাকা মেট্রোপলিটন পুলিশের তুরাগ থানায় কর্মরত এসআই ফজল মাহমুদের স্ত্রী।
স্বজনরা জানান, ওই গ্রামের নুরুল হকের মেয়ে আকলিমা বেগমের সঙ্গে পাশের বাড়ির ফজল মাহমুদের দীর্ঘদিন আগে বিয়ে হয়। বুধবার রাত ৮টার দিকে স্বামীর বাড়ি থেকে পাশের বাবার বাড়িতে তরকারি আনতে যান তিন সন্তানের জননী আকলিমা। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আত্মীয়-স্বজনের বাড়িসহ সর্বত্র খুঁজেও তাকে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়ির পাশের একটি পুকুরে আকলিমার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য