রবিবার, ২৬ জুলাই, ২০২০

রংপুরে ট্রাক কেড়ে নিল চাচা-ভাতিজির প্রাণ


রংপুরে ঘাতক ট্রাক কেড়ে নিয়েছে চাচা-ভাতিজির প্রাণ। গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে মিঠাপুকুরে আসার পথে আজ রবিবার সকাল ১০টার দিকে উপজেলা সদরে একটি ফিলিং স্টেশনের সামনে ট্রাক চাপায় তারা প্রাণ হারান।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানাগেছে, উপজেলার লতিফপুর থেকে মোটরসাইকেল যোগে মিঠাপুকুরে আসছিল ব্যবসায়ী লাভলু মিয়া (৩৫)। সাথে ছিল তার ৯ বছরের ভাতিজি জুই মনি। মিঠাপুকুর ফিলিং স্টেশনের কাছে এলে পিছন দিক থেকে মালবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিশু জুই মারা যায়। চাচা লাভলু মিয়াকে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়। ঘাতক ট্র্কটি পালিয়ে যায়।
মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটিকে খোঁজা হচ্ছে। নিহতদেও লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য