বুধবার, ৮ জুলাই, ২০২০

নাঙ্গলকোটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, রক্তক্ষয়ী সংঘর্ষ আহত -১০


  কুমিল্লার প্রতিনিধিঃ  কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত ঘটনা ঘটে।
মঙ্গলবার (৭ জুলাই)   সন্ধ্যায়   উপজেলার মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।এঘটনায় বাবুল গাজী মেম্বারকে গ্রেপ্তার করে বুধবার (৮ জুলাই)  সকালে কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।
আহতরা হলেন,ওই গ্রামের নূর ইসলাম, তার স্ত্রী জাহানারা বেগম,দেলোয়ার হোসেন, ছেলে বেলাল হোসেন,হেলাল,আবদুল মোতালেব, তার স্ত্রী আকলিমা বেগম,ছেলে আরমান,পতিপক্ষের সাহাব উদ্দিন, সোহরাব হোসেন।
এর মধ্যে আকলিমা বেগমকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ।
স্হানীয় সূত্র জানায়,আব্দুল মোতালেব ও আবদুল মতিন তারা আপন দুই ভাই।   মঙ্গলবার বিকেলে বাবুল গাজী মেম্বারের পিতা বজলুর রহমানের ছাগলকে মারধর করার অযুহাতে ওই ইউপির বাবুল গাজী মেম্বারের নেত্বত্বে ১৫-২০ জনের একটি দল  এক অসহায় পরিবারের উপর দেশীয় অস্র- স্বস্র নিয়ে হামলা চালিয়ে এলোপাতাড়ি পিটিয়ে কুপিয়ে ৮ জনকে জখম করে। অবরুদ্ধ করে রাখে পরে স্হানীয় সাংবাদিকরা উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।এঘটনায় বাবুল গাজী মেম্বারকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।  নাঙ্গলকোট থানার উপ- পরিদর্শক মুহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

দয়া করে নিউজটি শেয়ার এবং লাইক করুন..

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য