শুক্রবার, ৩ জুলাই, ২০২০

ময়মনসিংহের গফরগাঁওয়ে স্ত্রীকে খুন করে সন্তান নিয়ে স্বামী পলাতক

                 

                   ময়মনসিংহের গফরগাঁওয়ে স্ত্রীকে খুন করে সন্তান নিয়ে স্বামী পলাত



  ময়মনসিংহের গরগাঁওয়ে হ্যাপি আক্তার (২০)-নামের এক গৃহবধূকে হত্যা করে স্বামী মুজাহিদ তার দু’ই সন্তানকে নিয়ে পালিয়ে গেছে।
ঘটনাটি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর পরই গফরগাঁও পৌর শহরের বিশ্বরোড মোড় এলাকাতে ঘটেছে বল জানালেন স্থানীয় এলাকাবাসী। জানা গেছে নিহত হ্যাপি আক্তার উপজেলার ৪নং ওয়ার্ডের জন্মেজয় গ্রামের কাজিম উদ্দিনের মেয়ে।
ঘটনার বিবরণে নিহতের ভাই সরিফুল ইসলাম বলেন-গত ৫ বছর আগে উপজেলার সালটিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামের খাইরুল ইসলামের ছেলে মুজাহিদের সাথে আমার বোন হ্যাপি আক্তারের সাথে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর তাদের দাম্পত্য কলহ লেগেই থাকত। আজ সামান্য একটি ঘটনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে আমার বোনকে খুন করে দুই সন্তানকে নিয়ে মুজাহিদ পালিয়ে গেছে।
এবিষয় নিয়ে  গফরগাঁও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকারের সাথে। তিনি বলেন, স্থানীয় এলাকাবাসীর কাছে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর হত্যার কারন জানা যাবে। তবে নিহতের গলায় রশির চিহ্ন পাওয়া গেছে। ঘাতক মুজাহিদকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলে জানালেন গফরগাঁও মডেল থানার এই কর্মকর্তা।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য