রবিবার, ৫ জুলাই, ২০২০

ময়মনসিংহে ফুলবাড়ীয়ায় বাঁশ কাণ্ড


দেশের বিভিন্ন জায়গায় নানা সময় বাঁশ দিয়ে নির্মান কাজ করার তথ্য সংবাদ মাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে উছে এসেছে। এবার ময়মনসিংহে ঘটলো কালভার্ট নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার।
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের গোদারবন্ধে কালভার্ট নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীদের মাঝে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। কালভার্ট নির্মাণ কাজে রডের বদলে বাশ ব্যবহারের ছবি ভাইরাল হওয়ায় গতকাল শনিবার বিকেলে ময়মনসিংহ স্থানীয় সরকারের উপ-পরিচালক একেএম গালিব খান এবং উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক কালভার্ট নির্মাণস্থল পরিদর্শন করেন।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ২০১৮-১৯ অর্থ বছরের বরাদ্দ থেকে আছিম পাটুলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ২টি প্রকল্পে সাড়ে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২লাখ টাকা বরাদ্দে মোহাম্মদ আলী মেম্বারকে প্রকল্প কমিটির সভাপতি এবং দেড় লাখ টাকা বরাদ্দে রাশিদা মহিলা মেম্বার কে সভাপতি করা হয়। মোহাম্মদ আলীর প্রকল্পে রডের বদলে বাঁশের কাবাড়ি (টুকরা) ব্যবহার করে শুক্রবার (৩ জুলাই) বন্ধের দিন নিচের অংশের ঢালাই শেষ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ভাইরাল হওয়ায় কালভার্টের বাঁশ দিয়ে করা পাটাতন শ্রমিক দিয়ে সরিয়ে ফেলেন মেম্বার মোহাম্মদ আলী।
কালভার্ট নির্মাণে বাঁশ ব্যবহার করা হয়েছে সত্যতা স্বীকার করে ইউপি সদস্য দুলাল মিয়া বলেন, ‘কালভার্ট ভেঙ্গে পুনরায় নির্মাণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অতিদ্রুত দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার এবং লাইক করুন..

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য