বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

তারাকান্দায় ভ্রাম্যমান আদালতে মাদকাসেবীর ২ বছর কারাদন্ড


 ময়মনসিংহের তারাকান্দায় ভ্রাম্যমান আদালত আজিজুর রহমান খোকন (৩৮) নামে এক মাদকাসেবীকে আজ ২৯ জুলাই বুধবার ২ বছর কারাদন্ড দিয়েছেন।
জানা গেছে, উপজেলার গালাগাঁও ইউনিয়নের মাইলোড়া গ্রামের মৃত আবুল হাসিমের পুত্র মাদকাসেবী আজিজুর রহমান খোকন মাদক সেবন করে সন্তানসহ পরিবারের লোকজনকে মারধরের অভিযোগে এক পুরিয়া গাজাঁ সহ পুলিশ গত মঙ্গলবার আটক করে। আজ বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস ২ বছর কারাদন্ড প্রদান করেন।
এ সময় ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন, দন্ডপ্রাপ্ত আজিজুর রহমান খোকনের মাতা আনোয়ারা বেগম, বড় ভাই ইসলাম উদ্দিন, সন্তান আশরাফুল হাসান হিম, তারাকান্দা থানার এসআই খন্দকার আল মামুন প্রমুখ।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, দন্ডপ্রাপ্ত আজিজুর রহমানের বিরুদ্ধে মাদকদব্র্য নিয়ন্ত্রণ আইনে ৬ টি মামলা রয়েছে

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য