রবিবার, ২৬ জুলাই, ২০২০

বাবার বিরুদ্ধে নিজ কন্যা ধর্ষণের অভিযোগ


কুমিল্লার লাকসামে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতাকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যাক্তির নাম সুমন মিয়া (৪৫)। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের টঙ্গীর পাড় গ্রামে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, মেয়েটির বাবা ভয়ভীতি দেখিয়ে গত কয়েক মাস যাবত তাকে ধর্ষণ করে আসছিল। পরিবারে তার সৎ মা রয়েছে। এতে সে বাঁচার জন্য সৎ মায়ের মায়ের সহযোগিতা চেয়েও বাঁচতে পারেনি। প্রতিবাদ করলে তাকে মারধর করে বেঁধে রাখত। তাই সে থানায় আশ্রয় নেন।
লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন জানান, ওই মেয়ে স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। সে বৃহস্পতিবার দুপুরে তার পিতার বিরুদ্ধে থানায় ধর্ষণের লিখিত অভিযোগ করে।
ওই মেয়ের বাবার সাথে তার মায়ের বিবাহ বিচ্ছেদ হয়েছে। বর্তমানে সুমন তৃতীয় স্ত্রী নিয়ে সংসার করছেন। সে পেশায় মৎস্য ব্যবসায়ী।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য