মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

সাংবাদিকরাই পুলিশের প্রকৃত বন্ধু : ডিআইজি হাবিব


সাংবাদিকরাই পুলিশের প্রকৃত বন্ধু বলে মন্তব্য করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। তিনি বলেন,‘সাংবাদিকরা পুলিশের দুর্নীতির রিপোর্ট প্রচার বা প্রকাশ করেন। তাই বলে তাদের অবস্থান পুলিশের বিরুদ্ধে নয়।তারাই পুলিশের প্রকৃত বন্ধু। কারণ সাংবাদিকরা পুলিশের দোষ-ত্রুটি বের করে দিচ্ছেন।’
শনিবার (২৫ জুলাই) বিকেলে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রহমান বলেন, ‘অনেক সময় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে দুর্নীতিবাজ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আমরা চাই দুর্নীতিমুক্ত পুলিশ এবং মাদকমুক্ত সমাজব্যবস্থা। এক্ষেত্রে পুলিশ এবং ক্রাইম রিপোর্টাররা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছেন। তবে সাংবাদিকদের কাছে আমার অনুরোধ, তারা যেন অতিরঞ্জিত কিছু না করেন
ক্র্যাব সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে এবং সহ সভাপতি মোরছালিন বাবলার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন অর্থ সম্পাদক আবু হেনা রাসেল। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ক্র্যাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য