শনিবার, ৪ জুলাই, ২০২০

হিলিতে জুয়া খেলার অপরাধে ৫ জনকে বিনাশ্রম কারাদন্ড


দিনাজপুরে হিলিতে জুয়া খেলার অপরাধে ৫ জন জুয়ারুকে ৭ দিন বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আটকের বিিষয়টি  নিশ্চিত করে,  হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, আজ শনিবার বিকেলে  হিলি বাসস্ট্যান্ডে প্্রকাশ্য জুয়া খেলা চলছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জুয়ার আসর থেকে  ৫ জন জুয়ারকে আটক করা হয়।
আটকৃতরা হলেন – বগুড়ার শাজাহানপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আব্দুল বারীর ছেলে জাহিদ হোসেন (৩৫), হাকিমপুর উপজেলার ইটাই বাওনা গ্রামের কাশেম আলীর ছেলে মন্টু মিয়া (৪৮), দক্ষিণ বাসুদেবপুরের বাহার তালুকদারে ছেলে মিঠু মিয়া (৪৫),গোবিন্দগঞ্জের বাগদা বাজারের নুরুল ইসলামের ছেলে শাহারুল ইসলাম(৪০) ও হাকিমপুর উপজেলার মহেশপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে রুবেল মিয়া (৪০)।পরে ঘটনাস্থলেই নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার আব্দুর রাফিউল আলম ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেকে বিনাশ্রম ৭ দিন করে কারাদন্ড প্রদান করেন।

 সুত্র অনলাইন সংস্করণ

দয়া করে নিউজটি শেয়ার এবং লাইক করুন..

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য