শুক্রবার, ৩ জুলাই, ২০২০

ভারতে আসামি ধরতে গিয়ে গুলিতে ৮ পুলিশ সদস্য নিহত


আসামি ধরতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন পুলিশের আটজন সদস্য। নিহতদের মধ্যে একজন ডেপুটি পুলিশ সুপারসহ চার কর্মকর্তা ও চার কনস্টেবল রয়েছেন।ভারতের উত্তরপ্রদেশের কানপুরে এ ঘটনা ঘটে।
আজ শুক্রবার সকালে ভারতীয় গণমাধ্যমগুলো থেকে এ তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানায়, চৌবেপুর থানার অন্তর্গত ডিকরু গ্রামে কুখ্যাত অপরাধী বিকাশ দুবেকে ধরার জন্য অভিযান চালিয়েছিল পুলিশ। ৬০টিরও বেশি অপরাধের মামলায় অভিযুক্ত বিকাশ।
লুকিয়ে থাকা অপরাধীকে ধরতে পুলিশের একটি দল এগোনো শুরু করলেই তাদের দিকে ধেয়ে আসে গুলিবৃষ্টি। একটি বাড়ির ছাদ থেকে এলোপাতাড়ি গুলি চালানো হয়।এতে মৃত্যু হয় ডেপুটি পুলিশ সুপার দেবেন্দ্র মিশ্র, তিন সাব-ইন্সপেক্টর ও চার কনস্টেবলের।
উত্তরপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেল এইচসি অবস্থি জানিয়েছেন, গ্রামে ঢুকতেই বাড়ির ছাদ থেকে পুলিশের ওপর গুলি চালাতে শুরু করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। পুলিশের পাল্টা গুলিতে বিকাশের তিন সঙ্গীর মৃত্যু হলেও বিকাশ এখনও অধরা।
পুলিশের অভিযানের খবর অপরাধী আগেই জানতে পেরে পরিকল্পনা করে এ হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।
এদিকে নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
নিহতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি তিনি গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য