শনিবার, ৪ জুলাই, ২০২০

নান্দাইলে ভাইকে বাঁচাতে গিয়ে বল্লমের আঘাতে বোন খুন


নান্দাইল প্রতিনিধি ॥নান্দাইল উপজেলায় বড় ভাই শহিদ মিয়াকে বাঁচাতে গিয়ে বল্লমের 
আঘাতে ইতি আক্তার (১৭) নামে এক তরুণ খুন হয়েছেন। সে রাজগাতী ইউনিয়নের বনাটি বাজুপাড়া গ্রামের শাহেদ ভূইয়ার কন্যা। আজ শনিবার সকালে এই ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা খুনের তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের বড় ভাই শহিদ মিয়া জানান, বনাটি বাজুপাড়া গ্রামের লাল মিয়া তাঁর আপন চাচা। চাচার সাথে জমি নিয়ে তাদের বিরোধ ছিল। শুক্রবার স্থানীয় লোকজন সেই বিরোধ মিটানোর চেষ্টা করে। মিমাংসা না হওয়ায় পরবর্তীতে আবার বসার কথা হয়। কিন্তু শনিবার আমার ব্যক্তিগত জমিতে ধানের বিজ রোপন করতে গেলে চাচাত ভাই রিপন মিয়া লোকজন নিয়ে বাধা দেয়। এক পর্যায়ে আমাকে মারতে থাকে। এসময় বাড়ি থেকে ছোট বোন এসে মারার কারণ জানতে চাইলে রিপন বল্লম দিয়ে আঘাত করে মেরে ফেলে। প্রত্যক্ষর্দী ওই গ্রামের ৫জন বাসিন্দা জানায়, ৫০ শতক জমি নিয়ে তাদের মধ্যে এই বিরোধ চলছিল। শনিবার সকালে পাশের একটি জমিতে হঠাৎ চিৎকার শুনে এগিয়ে এসে দেখি দুই পক্ষ উত্তেজিত হয়েছে। এসময় মেয়েটি তার ভাইকে বাচাঁতে এগিয়ে এলে প্রতিপক্ষের বল্লম তার গলায় বিধে যায়। এতে ঘটনাস্থলেই ইতি মারা যায়। ইতির বড় বোন জানায়, গত ২০১৯ সালে এসএসসি পরিক্ষা দিয়ে সে অকৃতকার্য হয়। তাই এবছর আর পরিক্ষা দেয়নি।
নান্দাইল থানার ওসি মনসুর আহম্মদ বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়েছি। বল্লম মেয়েটির গলায় আটকে ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপনের বাড়ি থেকে বল্লম সহ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় রিপনের মা জামেনা খাতুন, বোন নাজমা আক্তার ও চাচা চান মিয়াকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য