রবিবার, ৫ জুলাই, ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার



ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে মাদক ব্যবসায়ী আক্তার হোসেনকে ৩৪৫ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার(৫ জুলাই)রাত পৌনে ২টার দিকে বাড়িউড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৪৫ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আক্তার হোসেন সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া এলাকার হাজী আব্দুল আহাদের ছেলে।
পুলিশ জানাই, আক্তার হোসেন অনেক দিন দরে ভদ্রতার মুখোশ পড়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সে মাদকের গডফাদার এবং বিভিন্ন এলাকায় মাদক পাচার করতো। শনিবার দিবাগত মাঝরাতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা প্রথমে বাড়িউড়া এলাকায় অবস্থান নেয়। পরে রাত দেড়টার পর পার্টিকে মাদক দেয়ার প্রস্তুতিকালে আমরা তাকে গ্রেপ্তার করি এবং তার দেখানো স্থান হতে ৩৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মাননীয় পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া জেলা, মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় সরাইল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নাজমুল আহম্মেদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ শফিকুল ইসলাম, এসআই গৌতম চন্দ্র দে, এস আই শাহাদাত হোসেন, এএসআই মোঃ আলাউদ্দিন সহ সংগীয় ফোর্সের সহায়তায় পুলিশ রিমান্ডের আসামী সজল কে নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া সরাইল থানাধীন বাড়ীউড়া সাকিনের মাদক ব্যবসায়ী আকতার হোসেনের বাড়ি হইতে তাহার দেখানো মতে বসত ঘরের কাঠের খাটিয়ার পূর্ব পাশ হতে ৩৪৫ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করিয়া থানায় আনা হয়।
 সুত্র অনলাইন সংস্করণ
দয়া করে নিউজটি শেয়ার এবং লাইক করুন..


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য