শুক্রবার, ৫ জুন, ২০২০

বিশ্ব পরিবেশ দিবস আজ



 অনলাইন ডেস্ক: বিশ্বব্যাপী সচেতনতা এবং পরিবেশ রক্ষার জন্য পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশেও শুক্রবার পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। 
এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘প্রকৃতির জন্য সময়’। এর লক্ষ্য কীভাবে পৃথিবীর বিকাশের সাথে সাথে মানুষের বিকাশ করা যায়, সেই রূপ কাঠামো গঠন।
বিভিন্ন সংগঠন করোনাভাইরাস মহামারির কারণে এ বছর নতুন পদ্ধতিতে বিস্তৃত কর্মসূচি নিয়ে দিবসটি পালন করছে।
বিশ্বব্যাপী সচেতনতা এবং পরিবেশের জন্য পদক্ষেপে উৎসাহিত করার জন্য জাতিসংঘের প্রধান বাহন হল বিশ্ব পরিবেশ দিবস। 
১৯৭৩ সালে প্রথম উদযাপিত হওয়ার পর থেকে এটি এখন বিশ্বের প্রায় শতাধিক দেশে বহুল স্বীকৃত একটি দিবসে পরিণত হয়েছে। 
পৃথিবী ও প্রকৃতি রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করতে প্রতি বছর ৫ জুন ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য নিয়ে এ দিবসটি পালিত হয়।- ইউএনবি

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য