মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

লোহাগাড়ায় দুলাভাইয়ের হাতে শ্যালিকা ধর্ষিত


শিরিন (ছন্দ নাম) নামের এক ষোড়শীকে ফাঁদে ফেলে এক বছর ধরে ধর্ষণ করে আসছে দুলাভাই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চট্টগ্রাামের লোহাগাড়ার পদুয়া ইউনিয়নে।
ভুক্তভোগীর অভিযোগে সোমবার অভিযুক্ত কাঁচা সবজি ব্যবসায়ী দুলাভাই কাইছার হামিদ (৩০)কে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। তিনি সাতকানিয়ার ছদহা ইউনিয়নের বিল্লা পাড়ার মোস্তাক আহমদের ছেলে ও দুই সন্তানের জনক।
জানা গেছে, ভুক্তভোগীর বাবা মারা যাওয়ার পর বিগত এক বছর ধরে নানা রকম ভয়ভীতি ও হুমকি দিয়ে জোরপূর্বক উত্তেজক ঔষধ খাইয়ে দুলাভাই কাইছার হামিদ ধর্ষণ করে আসছে তার শ্যালিকাকে। ধর্ষণের অশ্লীল ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত সপ্তাহে তাকে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে ধর্ষক দুলাভাই। 
লোহাগাড়া থানার ওসি জাকির হোসেন মাহমুদ জানিয়েছেন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাইছার হামিদ অপরাধ স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য