নওগাঁয় আদিবাসী নারী-পুরুষের মৃতদেহ উদ্ধার
নওগাঁর পত্নীতলা উপজেলায় পৃথক ঘটনায় দুজন আদিবাসী নারী-পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে পত্নীতলা থানা পুলিশ। আজ সোমবার দুপুরে পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে।
নিহতরা হলেন- পত্নীতলা উপজেলার কাশিপুর গ্রামের মংলা রামের ছেলে সুমি রাম (৫৫) ও একই উপজেলার কান্তা কিসমতপুর গ্রামের মাধুরী রানী (৬৫)।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী জানান, আজ সোমবার দুপুরে মাধুরী রানী তার ছেলে ও ছেলের বউয়ের ওপর রাগ করে নিজ বাড়িতে বিষপান করে আত্মহত্যা করেন।
অন্যদিকে কাশিপুর গ্রামে অতিরিক্ত মদ্যপানের কারণে সুমি রাম নামে আরেকজনের মৃত্যু হয়। পরে গ্রামের একটি পুকুর পাড় থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি জানান, মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পত্নীতলা থানায় পৃথক ইউডি মামলা দায়ের হয়েছে।
সুত্র অনলাইন সংস্করণ
দয়া করে নিউজটি শেয়ার এবং লাইক করুন..

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য