শনিবার, ২০ জুন, ২০২০

নাটোরের বড়াইগ্রাম উপজেলা মহাসড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক আহত

নাটোর প্রতিনিধিঃ বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় জেটিভির নাটোর জেলা প্রতিনিধি, মানবতা দেওয়ালের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম এবং মুভি বাংলা টিভির জেলা প্রতিনিধি জাহিদ আলী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। গত কাল শুক্রবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর বাজার এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পেশাগত দায়িত্ব পালনের জন্য তারা নাটোরের এসপি অফিসের প্রেস ব্রিফিং শেষ করে বনপাড়া আসছিলেন। আহমেদপুর বাজার পার হয়ে আসলে আম ভর্তি একটি অটোভ্যানের এক্সেল ভেঙ্গে সামনে এসে পড়ে। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এমন দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সাংবাদিক নাহিদের দুই পায়ের হাঁটু, ডান হাতের কব্জি ছিঁলে যায়। সাংবাদিক জাহিদের এক হাত, এক পা ছিঁলে যায় এবং এক হাতের হাড় ফেটে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিদ্দিকুর রহমান পাটোয়ারী  হাসপাতালে ভর্তি করেন। চ্যালেন বিজয় টিভির   পক্ষ থেকে তাদের দ্রুত সুস্থতার কামনা করছি।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য