লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত ৩ মাসের অন্তসত্ত্বাসহ দম্পতির বাড়িতে হামলা করে প্রতিবেশীরা। এসময় আহত হয় স্বামী মহিম হোসেন ও অন্তস্বত্ত্বা স্ত্রী মহিমা আক্তার। বিকালে পৌর শহরের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
হামলায় আহত দম্পতি জানায়, করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে বাড়িতে চিকিৎসা নেয় হয়। এতে প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় খারাপ আচরন করে। বসতঘরের সামনে দিয়ে যাতায়াতে কুরুচিপূর্ণ আচরসহ বিভিন্ন অশালীন কথাবার্তা বলতে থাকে।
এছাড়াও ফোন করেও হুমকি ধমকি দেয় প্রতিবেশিরা। এক পর্যায়ে দূর থেকে প্রতিবাদ করলে প্রতিবেশী রাহেলা, শিউলি, রুবি, শরিফ ও শরিফের বৌ একযোগে হামলা চালায় এবং তাদের বাড়ি ভাংচুর করে। হামলায় স্ত্রী গুরুত্বর আহত হয়ে মাটিতে পড়ে যায়।
এসময় স্বামী মহিম হোসেন এগিয়ে আসলে তাকেও গুরুত্বর আহত করে হামলাকারীরা। হামলায় আহত দম্পতি সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বর্তমানে হোম আইসোলেটেড চিকিৎসাধীন আছেন। করোনা মুক্ত হওয়ার পর আইনের আশ্রয় নেয়া হবে বলে জানান আহত ওই দম্পতি।
সুত্র অনলাইন সংস্করণ
দয়া করে নিউজটি শেয়ার এবং লাইক করুন..

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য