নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌর এলাকায় ত্রাণের কার্ড দেয়ার কথা বলে মুঠোফোনে বাড়িতে ডেকে নিয়ে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেছে চাচাতো ভাসুর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তারাবো পৌরসভার বরাবো রসুলপুর গ্রামে। ভুক্তভোগীর দায়েরকরা রূপগঞ্জ থানার অভিযোগপত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, বরাবো এলাকার মৃত সুলতানের ছেলে মজিবুর ওরফে কালা মজিবুর (৪৫) স্থানীয় কাউন্সিলের কাছ থেকে তার দরিদ্র চাচাতো ভাইয়ের স্ত্রীকে ত্রাণ কার্ড করে দিবে বলে আশ্বাস দিয়ে আসছিল। ( নাম প্রকাশ হবে না, আমেনা বেগম, স্বামী হারুন মিয়া,সাং বরাবো রসূলপূুর উত্তরপাড়া) মঙ্গলবার বিকালে কার্ড দেয়ার কথা জানিয়ে গৃহবধূর মুঠোফোনে বাড়িতে আসতে বলে মজিবুর। পরে ওইদিন সন্ধ্যায় কার্ড নিতে গেলে মজিবুর তার ঘরের দরজা আটকে দেয়। এ সময় গৃহবধূকে প্রথমে নানা প্রলোভন পরে চিৎকার করতে চাইলে মুখ বেধে ধর্ষন করে। পরে এ ঘটনা প্রকাশ করলে হত্যার হুমকী দিয়ে রাতে গৃহবধূর বাড়িতে পাঠিয়ে দেয়। এদিকে ঘটনাটি পরিবারের লোকজনকে খুলে বললে বুধবার সকালে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। এ বিষয়ে তারাবো পৌরসভা ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান আতিক বলেন, মজিবুরের কাছে ওই নারীর নামে কোন কার্ড দেইনি। সে কাউন্সিলের মনোনীত কেউ না। এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। ঘটনায় জড়িতকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
Author: Sangbadtv24
[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য