শনিবার, ২৭ জুন, ২০২০

সুনামগঞ্জের দিরাইয়ের কালনী নদীতে ঝড়ের কবলে পড়ে দুইজন যাত্রীর মৃত্যু


সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে দুইজন যাত্রী মারা গেছেন। তবে নিহতের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
শনিবার সকাল ১১টায় দিরাই শহর থেকে দুটি ছোট নৌকায় করে ১২ জন যাত্রী নিয়ে মারকুলি বাজারে যাওয়ার পথে উপজেলার তাড়ল ইউনিয়নের বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়ি সংলগ্ন কালনী নদীতে ঝড়ের কবলে পড়ে দুটি নৌকা ডুবে যায় তাতে ১০ জন যাত্রী সাতাঁর কেটে তীরে উঠতে সক্ষম হলেও ২ জন যাত্রী পানির স্রোতের টানে তলিয়ে গিয়ে দুইজন মারা যান। খবর পেয়ে স্থানীয় লোকজন বৈরী  আবহাওয়ার মাঝে ও ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা  চালাচ্ছেন।
এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এখনো নিহতের নাম ও পরিচয় জানা যায়নি। তবে ঠিকানা জানার চেষ্টা চলছে। 
সুত্র অনলাইন সংস্করণ


দয়া করে নিউজটি শেয়ার এবং লাইক করুন..


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য