বুধবার, ১৭ জুন, ২০২০

সুন্দরবনের গভীর জঙ্গলে জলদস্যুদের অস্ত্রের কারখানার সন্ধান


সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদের মধ্যবর্তী একটি চরে জলদস্যুদের অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পাথরঘাটা দক্ষিণ স্টেশন কোস্টগার্ডের সদস্যরা। গতকাল বুধবার ৮টার দিকে ওই অভিযানে পাইপগান, গুলি, রামদাসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের দক্ষিণ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের সদস্যরা অভিযান চালিয়ে বিপুল সরঞ্জামাদি উদ্ধার করে আস্তানাটি ধংস করে দেয়। তবে কাউকে আটক করতে পারেনি তারা
লেফটেন্যান্ট মেহেদি হাসান বলেন, বলেশ্বর নদের একটি চরে অস্ত্র তৈরি করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করা হয়। এ সময় ওই চরে গিয়ে জঙ্গলের মধ্যে তল্লাশি চালিয়ে একটি আস্তানার সন্ধান পাওয়া যায়। সেখানে পাঁচটি পাইপগান, দুই রাউন্ড গুলি, রামদা একটি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জলদস্যুদের কাছ থেকে অর্ডার নিয়ে এ আস্তানাটিতে একটি চক্র অস্ত্র তৈরি করে আসছিল বলেও জানান কোস্টগার্ডের দক্ষিণ স্টেশনের কমান্ডার।
সুত্র অনলাইন সংস্করণ


দয়া করে নিউজটি শেয়ার এবং লাইক করুন..


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য