মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

আত্মহত্যা করতে চেয়েছিলেন অভিনেত্রী পার্নো মিত্র


পার্নো মিত্রা বলেন আমিও আত্মহত্যাপ্রবণ। বেশ কয়েক বার আত্মহত্যা করার কথাও ভেবেছি। আমার যন্ত্রণা কখনোই পুরোপুরি সারেনি।
সুশান্ত সিংয়ের মৃত্যুর পরেই টুইট করে নিজের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরলেন অভিনেত্রী পার্নো মিত্র।
সত্যিই এমনিতেই বরাবর একটা ধারণা চলে, বিনোদন জগতের মানুষরা অবসাদে ভুগতে পারেন না! সেই ধারণা বলিউডের সুপারস্টারদের প্রথম ভেঙেছিলেন দীপিকা পাড়ুকোন। বিষয়টি না লুকিয়ে জানিয়েছিলেন, কীভাবে তিনি অবসাদে ভুগতেন। পার্নো মিত্রও কীভাবে আত্মহত্যাপ্রবণ হয়ে উঠছিলেন তা শেয়ার করেছেন।
টুইটে অভিনেত্রী পার্নো মিত্র লিখেছেন, ‘আমরা সবাই যেন ধীরে ধীরে একটা খোলসের মধ্যে ঢুকে পড়েছি যেটা ভাঙা অসম্ভব। হঠাৎ করে কারও সঙ্গে কথা বলে এই যন্ত্রণা দূর করা সম্ভব নয়। এটা আপনার নিজেরই একটা অংশ হয়ে পড়েছে। যে কেউ এই সমস্যায় ভুগলে তারা যেন সাহায্য চান। আমি প্রতিদিন এই লড়াই লড়েছি, লড়ছি।’
‘এই লড়াই সহজ নয়, কিন্তু আমার পাশে আমার পরিবার, বন্ধুরা রয়েছে। আমার চিকিৎসকরা আমাকে খুব সাহায্য করেন। দয়া করে মানসিক অবসাদের বিষয়টি একটি সোশ্যাল মিডিয়া ট্রেন্ড হিসেবে দেখবেন না। আপনার ভালবাসার মানুষদের সাহায্য করুন।’—পরামর্শ দিয়েছেন পার্নো।
দয়া করে নিউজটি শেয়ার এবং লাইক করুন..

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য