হাতিয়া উপজেলা প্রতিনিধিঃ আজ সোমবার ২৯/০৬/২০ইং তারিখ সকালে নোয়াখালী জেলার দ্বীপ হাতিয়া উপজেলার বিভিন্ন বাজারে মোবাইল কোট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সারোয়ার সালাম।
এসময় সামুদ্রিক মৎস্য আইন ভংগ করে বাজারে মাছ বিক্রি করার জন্য ২জন মৎস্য ব্যবসায়ীকে ২ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। অভিযান চলাকালীন সময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিন। পরে গরীব অসহায় হতদরিদ্র লোকজনের মাঝে ৩০ কেজি মাছ বিতরণ করে দেয়া হয়।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য