ময়মনসিংহ তারাকান্দা উপজেলায় অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী মহামারীর করোনা ভাইরাসের কারনে সীমিত পরিসরে পালিত হয়েছে। মঙ্গলবার (২৩জুন) সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা পরিষদে দলীয় নেতাকর্মীরা মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফজলুল হক, তারাকান্দা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার, যুগ্ন-সাধারণ সম্পাদক সামছুল আলম (রাজু) আজহারুল ইসলাম,
ভাইস-চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, যুবলীগের আহব্বায়ক , আব্দুল মান্নান, যুগ্ন আহব্বায়ক বিল্পব চৌধরী, ছাত্রলীগের, সভাপতি মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবু চন্দ্র সরকার,আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কাজল সরকার প্রমূখ।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য