শুক্রবার, ২৬ জুন, ২০২০

করোনাভাইরাস মহামারিতে ক্রিকেটারদের স্বাস্থ্য ও মানসিক সুস্থতা দেখভাল করতে অ্যাপ চালু

করোনাভাইরাস মহামারিতে ক্রিকেটারদের স্বাস্থ্য ও মানসিক সুস্থতা দেখভাল করতে অ্যাপ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘
কভিড-১৯ ওয়েলনেস’ নামের এই অ্যাপের মাধ্যমে ক্রিকেটারদের বর্তমান অবস্থার তথ্য জানতে পারবে বিসিবি। অনুশীলন ও ক্রিকেটে ফিরতে এই অ্যাপ থেকে পাওয়া ডাটা কাজে লাগবে বলেও মনে করছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থা।
ঢাকা প্রিমিয়ার লিগের এক রাউন্ডের পর থেকে বাংলাদেশে কার্যত বন্ধ আছে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম।
দিনদিন কভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়ছে, বাতিল হচ্ছে একের পর এক সফর। সর্বশেষ নিউজিল্যান্ডের বাংলাদেশ ও বাংলাদেশের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে যাওয়ায় সেপ্টেম্বরের আগে আন্তর্জাতিক ক্রিকেট নেই আর বাংলাদেশের। ঘরোয়া ক্রিকেট কবে ফিরবে, অনিশ্চিত সেটাও।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য