রবিবার, ১৪ জুন, ২০২০

১৬ জুন থেকে সীমিত পরিসরেই চলবে অফিস-গণপরিবহন


করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস ও গণপরিবহন চলাচলের সময় শেষ হচ্ছে সোমবার (১৫ জুন)। এর আগে গত ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়।
রোববার (১৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়, ১৬ জুন (মঙ্গলবার) থেকেও এ ব্যবস্থা চলমান থাকবে। অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চলবে গণপরিবহন। সীমিতভাবেই সচল থাকবে অফিস-আদালতও। সরকার মূলত জোনভিত্তিক লকডাউনের মাধ্যমে করোনা মোকাবেলা পদ্ধতি গ্রহণ করেছে। তবে সাধারণ ছুটি থাকবে লকডাউন এলাকায়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ১৫ জুনের পর স্বাস্থ্যবিধি মেনে আগের মতো অফিস এবং গণপরিবহন চলবে, সেজন্য একটি অর্ডার জারি করা হবে।
তিনি বলেন, আমার এখন জোনিংয়ে যাচ্ছি। ঢাকাসহ যে জায়গাগুলো বেশি সংক্রমিত হয়েছে সেই জায়গাগুলোতে রেডজোন ঘোষণা করে বিশেষ ট্রিটমেন্টে আমরা চলে যাবো। তাই বর্তমানে যে অবস্থায় চলছে সবকিছু সেভাবেই চলবে। নতুন করে ছুটি ঘোষণা করা হবে না। রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করা হবে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বেশি করোনা আক্রান্ত এলাকাকে রেড, অপেক্ষাকৃত কম আক্রান্ত এলাকাকে ইয়োলো ও একেবারে কম আক্রান্ত বা আক্রান্ত মুক্ত এলাকাকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হবে। রেড জনকে লকডাউন করা হবে, ইয়োলো জোনে যেন আর সংক্রমণ না বাড়ে সেই পদক্ষেপ নেয়া হবে
 সুত্র অনলাইন সংস্করণ

দয়া করে নিউজটি শেয়ার এবং লাইক করুন..


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য