আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেটে বরাদ্দেও শীর্ষে থাকছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। টানা অষ্টমবারের মতো এটি বাজেটে সর্বোচ্চ বরাদ্দ। আগামী বাজেটে স্থানীয় সরকার বিভাগ ৩৬ হাজার ১০৩ কোটি টাকা বরাদ্দ পেতে যাচ্ছে। চলতি অর্থবছরের চেয়ে ১ হাজার ৮৬০ কোটি টাকা বা ৫ দশমিক ৪৩ শতাংশ বেশি। এ ছাড়া করোনায় আলোচিত স্বাস্থ্য খাতে বরাদ্দে রয়েছে পঞ্চম স্থানে। এ খাতে ৩৯ শতাংশ বরাদ্দ বাড়ানো হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২০১৯-২০ অর্থবছরের বাজেট সংশোধন এবং ২০২০-২১ অর্থবছরের বাজেটের রূপরেখো উপস্থাপন করেছেন। খবর সংশ্লিষ্ট সূত্রের।
জানা গেছে, আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছে অর্থমন্ত্রী বাজেটের যে রূপরেখা দিয়েছেন, সেখানে বাজেটের আকার রয়েছে ৫ লাখ ৬০ হাজার কোটি টাকার। স্থানীয় সরকার বিভাগ সর্বোচ্চ ৩৬ হাজার ১০৩ কোটি টাকা বরাদ্দ পেয়েছে। বরাদ্দের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়টির পক্ষে বরাদ্দ ৩৪ হাজার ৮১৭ কোটি টাকা। তৃতীয় সর্বোচ্চ
বরাদ্দ পাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) ৩৩ হাজার ১১৯ কোটি টাকা। এর পরে রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। মন্ত্রণালয়টিতে বরাদ্দ দেওয়া হচ্ছে ২৯ হাজার ৪৪২ কোটি টাকা।
বাজেটের পঞ্চম বৃহত্তম ব্যয় ধরা হয়েছে করোনার জন্য আলোচিত স্বাস্থ্যসেবার জন্য। এ খাতে ব্যয় ধরা হচ্ছে ২৭ হাজার ৮৫০ কোটি টাকা। আগামী অর্থবছরের মোট জিডিপির ০.৪৪ শতাংশ। চলতি অর্থবছরে বরাদ্দ রয়েছে ১৯ হাজার ৯৪৫ কোটি টাকা। হিসাব অনুযায়ী এ খাতে বরাদ্দ বেড়েছে ৭ হাজার ৯০৫ কোটি টাকা। বরাদ্দ বাড়ানোর হার ৩৯ শতাংশ। এর পরে রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা খাতে ২৪ হাজার ৯৩৭ কোটি টাকা।
জ¦ালানি খাতে ২৪ হাজার ৮৫৩ কোটি টাকা, জননিরাপত্তা বিভাগ ২২ হাজার ৬৩৫ কোটি টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ১৭ হাজার ৯৪৫ কোটি টাকা এবং রেলপথ মন্ত্রণালয় ১৬ হাজার ৪১৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
তবে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের বরাদ্দ বেশি হওয়ার বিষয়ে সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোভিড-১৯ আজ বিশ^ব্যাপী মহামারীতে রূপ নিয়েছে। আগামীতে কী হয় বলা যাচ্ছে না। এ জন্য স্বাস্থ্য খাতের প্রতি সর্বোচ্চ নজর দেওয়া উচিত।
সূত্র জানিয়েছে, আগামী অর্থবছরের বাজেটের আকার ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা হতে পারে। এর মধ্যে ১৯ মন্ত্রণালয় খরচ করবে ৪৭ শতাংশ। জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের মূল ব্যয় হবে সিটি করপোরেশন এবং পৌর এলাকায়। কারণ এ প্রতিষ্ঠানগুলোয় গত কয়েক বছরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
অর্থনীতিবিদ ও পলিসি রিসার্স ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মুনসুর আমাদের সময়কে বলেন, বরাদ্দের দিক থেকে স্বাস্থ্য খাত ৫ নম্বরে। তাদের যে বরাদ্দ দেওয়া হয়েছে সেটিই সঠিকভাবে খরচ করতে পারবে না। এ খাতে আমাদের দক্ষতা বাড়াতে হবে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, করোন ভাইরাস মহামারীকালে একটি ভালো অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। আগামী বাজেটে স্বাস্থ্য খাতের দিকে এবং খাদ্য নিরাপত্তার দিকে সর্বোচ্চ নজর দিতে হবে।
সুত্র অনলাইন সংস্করণ
দয়া করে নিউজটি শেয়ার এবং লাইক করুন..

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য