মঙ্গলবার, ১২ মে, ২০২০

ট্রাকের সাথে হ্যান্ডট্রলির সংঘর্ষে এক শিশু নিহত



ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার গোপালপুর নামক স্থানে ট্রাক ও বিপরীত দিক হতে আসা ইট বোঝাই হ্যান্ডট্রলির মুখোমুখি সংঘর্ষে এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়।সেই সাথে হ্যান্ডট্রলির চালক আহত হয়।
আজ বিকেলে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার গোপালপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান,ময়মনসিংহ -শেরপুর হাইওয়ের গোপালপুর নামক স্থানে ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের বিহারাঙ্গা গ্রামের  জোবায়েল হোসেন শামিম (১৩)পিতা মোঃ ফরিদ উদ্দিন ঘটনাস্থলেই নিহত হয়।খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ট্রাক ও হ্যান্ডট্রলি আটক করে থানায় নিয়ে আসে।আহত ব্যাক্তিকে স্থানীয় লোকজন হাসপাতালে চিকিৎসার্থে ভর্তি করান।দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায়।
এ ব্যাপারে তারাকান্দা থানার একটি মামলা করা হয়েছে।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য