মঙ্গলবার, ১৯ মে, ২০২০

ট্রাকে চড়ে বাড়ির পথে রওনা, স্বামী-স্ত্রীসহ নিহত ৩

সিরাজগঞ্জের নলকায় সয়াবিন তেল বোঝাই ট্রাক খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের নলকা ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রামপুড়া গ্রামের আবু সাঈদের ছেলে আলী আকবার (২৮) ও তার স্ত্রী নূরজাহান বেগম (২৪) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার নূর ইসলামের ছেলে সোহেল রানা (২২)।
পুলিশ জানায়, ঢাকা থেকে দিনাজপুরগামী সয়াবিন তেলের ড্রামভর্তি একটি ট্রাক ঢাকা-বগুড়া মহাসড়কের নলকা ব্রিজের পশ্চিম পাশে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। আহত হন একজন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থালে পৌঁছে ট্রাকের কেবিন থেকে মরদেহ উদ্ধার করে এবং আহত অবস্থায় একজনকে উদ্ধার করে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম জানান, ভোজ্য সয়াবিন তেল পরিবহনকারী একটি ট্রাক ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার পথে নলকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীসহ তিন জন নিহত হন। মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা নিয়ে আসা হয়েছে।
 সুত্র অনলাইন সংস্করণ
songbadsomachar

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য