শনিবার, ২৩ মে, ২০২০

আনুশকা নায়িকা হলেই বায়োপিকে অভিনয় করবেন কোহলি




স্ত্রী আনুশকা শর্মা যদি নায়িকা হন তাহলে নিজের বায়োপিকে নায়ক হতে রাজি আছেন ভারত ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর সঙ্গে ইন্সটাগ্রাম লাইভ সেশনে এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন কোহলি।
সুনীল ছেত্রী প্রশ্ন করেছিলেন, ‘যদি বিরাট কোহলিকে নিয়ে কোনো বায়োপিক হয় আর তাতে স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে আনুশকা রাজি থাকেন, তবে তুমি কি নিজের ভূমিকায় অভিনয় করবে?’ জবাবে কোহলি বলেন, ‘আনুশকা থাকলে আমি অবশ্যই বায়োপিকে অভিনয় করব। তবে একটা ভুল ধারণা দূর করতে চাই যে আমি অভিনয় পারি।’

বায়োপিকে অভিনয় নিয়ে কোহলি বলেন, ‘নিজের বায়োপিকে অভিনয় করতে চাই কারণ নিজেকে ফুটিয়ে তুলতে পারব ভালো মতোই। তবে লোকের ভুল ধারণা আছে যে আমি অভিনয় করতে পারি। আসলে অনেক বিজ্ঞাপনে আমাকে দেখা যায়। তবে তাতে যা করতে হয়, তা যে কেউ শিখে নিতে পারবে। অভিনয় হলো একটা শিল্প। আর আমি শিল্পী নই। আমি পেশাদার ক্রিকেটার।’
তার জীবনে আনুশকা শর্মা আসার পরে কীভাবে সব বদলে গেছে এ কথাও বলতে ভুল করেননি কোহলি। তিনি বলেন, ‘প্রত্যেকের মধ্যেই অন্য একটি চরিত্র থাকে। কিন্তু তার মধ্যে থেকে সেই চরিত্র বের করে আনার জন্য বিশেষ কেউ জীবনে আসে। আমার জীবনে সেই পরিবর্তন এনেছে অনুশকা। ওর সঙ্গে দেখা হওয়ার আগে আমি শুধু নিজেকে নিয়ে চিন্তা করতাম। কিন্তু ও জীবনে আসার পর থেকে অনেক কিছু বদলে গিয়েছে।’

 সুত্র অনলাইন সংস্করণ

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য