বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় করোনায় আক্রান্ত রোগী সনাক্ত


চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার  ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় পাশে সিটি কর্পোরেশন রোড আল মদিনা সুপার মার্কেট এর পশ্চিম পাশে ওয়াসেফ  ভবনে গত ১১/০৫/২০২০ (৬৫) বছরের এক বৃদ্ধা মহিলা হঠাৎ  শ্বাস কষ্ট বেড়ে যাওয়ায় এলাকার কিছু লোক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করেন। তাকে করোনা পরীক্ষা করার পর পজেটিভ আসে তিনি করোনা রোগী হিসেবে শনাক্ত হন এবং  মৃত্যুও ভরন করেন। তার মৃত্যুর  খবর ইপিজেড থানা পুলিশ জানার পর মহিলার বসবাসরত নিচ তালা সম্পুর্ন লকডাউন করে দেওয়া হয় এবং মেইন গেইট দিয়ে কোন লোক আসা যাওয়া করতে পারবে না। গেইটে ইপিজেড থানা পুলিশ একটি লাল পতাকা টানিয়ে দিয়েছেন গত ১২/০৫/২০২০। উক্ত লকডাউনের সংবাদ পেয়ে ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব জিয়াউল হক সুমন এর পক্ষ থেকে খাদ্য বিতরন করা হয় এর পক্ষে উপস্থিত ছিলেন জুবায়েদ খলিল দিপু এ জি এস ব্যারিস্টার সুলতান আহেমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ, আশিস বাবু সভাপতি বৌদ্ধ মন্দির ইপিজেড থানা, মোঃ রহমাতুল্লাহ রনি ইপিজেড থানা যুবলিগ নেতা, মোঃ ইকবাল ইপিজেড থানা ছাত্রলীগ নেতা প্রমুখ।

 সুত্র অনলাইন সংস্করণ


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য