বুধবার, ১৩ মে, ২০২০

কুমিল্লায় ৬৫ বছরের পুরুষের সাথে অষ্টম শ্রেনীর ছাত্রীর বিয়ে নিয়ে চাঞ্চল্য



১০ই মে রবিবার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ২ নং ওয়ার্ড পেরুল গ্রামের দীঘির পাড় বাড়ির শামছল হক শামু পশ্চিম পেরুল গ্রামের ইমান আলীর মেয়ে মোসা: মরিয়ম আক্তার কে দীর্ঘদিন যাবৎ প্ররোচনা দেখিয়ে শেষ পর্যন্ত ভুলিয়ে কুমিল্লা নিয়ে ৫ লক্ষ টাকা দেনমোহর ও ১ লক্ষ টাকা উসুল দিয়ে গত ১০ শে মে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৭ নং ওয়ার্ড কাজী মুজিবুর রহমানের অফিসে বিয়ে করেন।
জানা যায়, মরিয়ম আক্তার পেরুল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী রোল নং :৩২। স্কুলে যাওয়া আসার সময় মরিয়ম প্রায় শামছল হক শামুর রিক্সায় করে যাতায়াত করতেন তাছাড়া, বর শামছল হক শামুর ছোট মেয়ে বর্তমান স্ত্রী মরিয়ম আক্তার একই ক্লাসের ছাত্রী। স্থানীয় সূত্রে জানাযায়, শামছল হক শামুর মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করায় এলাকায় অনেক চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে, জনমনে নানা কথা উঠছে এলাকা জুড়ে, তাছাড়া অষ্টম শ্রেণীতে পড়ুয়া মরিয়ম আক্তার আজও সাবালিকা কিনা প্রশ্ন সবার মনে।
 সুত্র অনলাইন সংস্করণ

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য