হামা'রী করো'নার মধ্যে রাজধানীর মিরপুর ১৩ নম্বরের পোশাক শ্রমিকরা শতভাগ বোনাসের দাবিতে রাস্তা অবরোধ করে রেখেছেন। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টা থেকে শ্রমিকরা রাস্তা অবরোধ করে আ'ন্দোলন করতে থাকেন। এসময় কয়েকটা গাড়ি ভাংচুর করে শ্রমিকরা। শ্রমিকরা জানান, আমাদের অর্ধেক বেতন দিয়েছে। কিন্তু আমাদের বোনাস এখন পর্যন্ত দেয়নি।
অন্যসব গার্মেন্টসে বোনাস শতভাগ দিয়েছে। কিন্তু আমাদের গার্মেন্টস থেকে অর্ধেক বোনাস দেবে বলছেন মালিকপক্ষ। অন্য গার্মেন্টসের শ্রমিকদের মত আম'রাও শতভাগ ঈদ বোনাস চাই। কাফরুল থা'নার ভা'রপ্রাপ্ত কর্মক'র্তা (ওসি) সেলিম জামান বলেন, শতভাগ বোনাসের দাবিতে আ'ন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। মিরপুর ১৩ নম্বরের প্রধান সড়কের এক পাশে শ্রমিকরা আছেন অন্য পাশ দিয়ে গাড়ি চলাচল করছে। আম'রা তাদের বোঝানোর চেষ্টা করছি।
সুত্র অনলাইন সংস্করণ

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য