সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) মুহিবুল ইসলাম ইমন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।
তিনি জানান, শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে যে ১৮ জনের করোনা পজেটিভ আসে তার মধ্যে একজন মুহিবুল ইসলাম ইমন।
ডা. জাহিদুল ইসলাম জানান, মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ সিসিকের ১০ জনের করোনা টেস্ট করানো হয়। এর মধ্যে মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। তাকে বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রাখার প্রক্রিয়া চলছে।
শনিবার ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ১৮০ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
এই স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, ওসমানীর ল্যাবে শনাক্ত হওয়া ১৮ জনের সবাই সিলেট জেলার। তাদের মধ্যে গোলাপগঞ্জের পাঁচজন, জকিগঞ্জের তিনজন, বিশ্বনাথের দুজন, দক্ষিণ সুরমার দুজন, জৈন্তাপুরের একজন এবং সিলেট নগরীর ছয়জন রয়েছে।
এদিকে, একই দিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৯১টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ছয়টি পজেটিভ আসে। আক্রান্তরা সবাই সুনামগঞ্জের বাসিন্দা। এ ছাড়া এদিন পরীক্ষায় ঢাকার ল্যাবে হবিগঞ্জের আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে।
সব মিলিয়ে এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ৬২৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৯২ জন, সুনামগঞ্জ ৯৫ জন, হবিগঞ্জে ১৫৯ জন ও মৌলভীবাজারে ৮৩ জন।
সুত্র অনলাইন সংস্করণ

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য