ঢাকা থেকে রওনা হয়ে ফেরিঘাটে আটকেপড়া ঘরমুখী মানুষদের স্ব স্ব অবস্থানে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
তিনি বলেছেন, ফেরিঘাটে আটকেপড়াদের অনুরোধ, দয়া করে যেখানে ছিলেন সেখানে ফিরে আসুন। যারা আটকে আছেন তাদের ঢাকায় ফেরার জন্য পুলিশ প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করবে।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ড. বেনজীর আহমেদ বলেন, মনে রাখতে হবে বেঁচে থাকলে আরও অনেকবার পরিবারের সঙ্গে ঈদ করা যাবে। কিন্তু মারা গেলে কিংবা করোনা আক্রান্ত হলে এখানেই শেষ। তাই আমরা অনুরোধ জানাচ্ছি সরকারি যে নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি সেটা মেনে চলুন।
তিনি বলেন, দয়া করে কেউ ঝুঁকি নেবেন না। পরিবারের কাছে যাচ্ছেন ঈদ করার জন্য। করোনা নিয়ে সেখানে সংক্রমণ ছাড়ানোর শঙ্কা তৈরি করবেন না।
আইজিপি আরও বলেন, মিডিয়ার স্বাধীনতায় হস্তক্ষেপ নয় বরং গুজবের বিরুদ্ধে একসাথে লড়ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যম। একইসাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সুত্র অনলাইন সংস্করণ

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য