বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

পটিয়ার গুরুতর আহত ব্যাবসায়ী ৩ দিন পর চমেক হাসপাতালে মৃত্যু : আটক-২




বিশেষপ্রতিনিধিঃ-  চট্টগ্রামে পটিয়া পৌরসদরে    গুরতর আহত ফল ব্যাবসায়ী আবুল হাসেম (৩৮) ঘটনার ৩ দিন পর গত সোমবার    ১২ টার সময়   চট্টগ্রাম মেডিকেল ( চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যু হয়েছে। সে পটিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বাহুলী সিখদার পাড়ার মরহুম বদিউল আলমের পুএ। এঘটনায় পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় দুইজনকে ১২ মে মঙ্গলবার দিবাগত রাতে  গ্রেফতার করেছে। গ্রেফতাকৃতরা হলেন বেরাজ্জা কলোনি এলাকার মোঃ আব্বাস, তার পিতা বদিউল আলম। উক্ত ঘটনায় পটিয়া থানায় নিহত আবুল হাসেমের ভাই মোঃ লোকমান বাদী হয়ে  মোঃ আব্বাস, বদিউল আলম, জয়নাল আবেদীন, ফাতেমা বেগম (পুতনী) সহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে বুধবার রাতে   একটি হত্যা মামলা দায়ের করেছে।    এর আগে গত ৮ মে  শুক্রবার রাতে পটিয়া থানার পিছনে ছিন্নমুল কলোনী এলাকায় মারামারিতে উক্ত ফল ব্যাবসায়ী গুরতর জখম হন। মামলার এজাহার  সুএে  
জানাগেছে, ফল ব্যাবসায়ী আবুল হাসেম প্রতিদিনের মত গত ৮ মে  শুক্রবার ফল বিক্রি করতে বের হন। রাতে ঘরে না ফেরার কারণে তার পরিবার ও  স্থানীয়   লোকজন খোঁজ করতে বের হয়।ওই সময় থানার পিছনে একটি ছিন্নমুল কলোনি এলাকায় তাকে রক্তাক্ত আহত অবস্থায় পাওয়া যায়। তাকে সেখান থেকে উদ্ধার করে  প্রথমে   পটিয়া স্বাস্থ্যকমপ্লেক্সে ও পরে চমেক হাসপাতালে পাঠানো হলে  চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ১২টায় তিনি  মারাযান। পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন,   মারামারির ঘটনায় হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে, লাশ ময়না তদন্তের মর্গে প্রেরণ করা হয়। এঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে অপর আসামিদের গ্রেফতার অভিয়ান অব্যহত ।
সুত্র অনলাইন সংস্করণ

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য