তারাকান্দায় সিটি বয়েজ ক্লাবের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ
তারাকান্দা প্রতিনিধি : ময়মসিংহের তারাকান্দার সিটি বয়েজ ক্লাবের উদ্দ্যোগে (কোভিড১৯) দুর্যোগকালীন সময়ে অসহায়, দূরস্থ, দরীদ্র, পরিবারে মধ্যে ঈদ সামগ্রী বিতরন করা হয় সংগঠনটির অস্থায়ী কার্যালয় পুরাতন এস আর রোড থেকে । পরবর্তিতে ধারাবাহিক ভাবে বেশ কিছু বিভিন্ন দরিদ্র পরিবারে মধ্যে তারাকান্দা বাজারের আশ পাশে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। ঈদ সামগ্রী বিতরনে সহযোগিতায় ছিলেন সুরুজ্জামান সুরুজ শফিকুল আলম সরকার, সোলার সিষ্টেম এর ম্যানেজার হারাধন মোহন্ত, সাদ্দাম হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। বিতরণের কার্যক্রম সার্বিক ভাবে পরিচালনা করেন তারকান্দা সিটি বয়েজ ক্লাবের পরিচালক মোঃ এনামুল হক। বিতরণে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি তুহিন মিয়া, সাধারণ সম্পাদক রুবেল মিয়া, সাংগঠনিক আবু নাইম,শাহীন, আকাশ,আক্রাম,রনি উজ্জ্বল লিটন,জহিরুল,বাবু, ইয়াসিন আশরাফুল,আশিক,শিবলী। এই মহতি উদ্দ্যোগটিতে অংশগ্রহন করেন তারাকান্দা সিটি বয়েজ ক্লাবের সকল সদস্য বৃন্দ ও এলাকাবাসী প্রমূখ।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য